ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

উজিরপুর প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

#

তালহা জাহিদ, বরিশালঃ

১৪ জুন, ২০২২,  9:34 PM

news image

বরিশাল জেলার উজিরপুর উপজেলায়  আজ ১৩ জুন সোমবার উপজেলা পরিষদের হল রুমে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। 


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। এসময় তিনি তার বক্তব্যে বর্তমান সরকারে বিশেষ ১০ টি উদ্ভাবনী উদ্যোগ সহ নানাবিধ উন্নয়ন তুলে ধরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন। সাথে সাথে দেশে এগিয়ে নিতে, দেশের সকল উন্নয়ন পরিকল্পনাকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।'


এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিহা তানজিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য  এস এম জামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, উপজেলা ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী শীল, সহকারী কমিশনার(ভূমি) জয়দেব চক্রবর্তী, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ।


এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ'সহ সূধীজন।