ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে হারিয়ে যাওযা ফোন উদ্ধার করে মালিকের হাতে তুলে দিয়েছেন পুলিশ

#

১৩ জুন, ২০২২,  11:38 AM

news image

রাজশাহীর তানোরে হারিয়ে যাওযা মোবাইল ফোন উদ্ধার করে যাচাই-বাচাই করে এর প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। 


এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে, তানোর উপজেলার বাধাইড় ইউপির একান্নপুর গোয়াল পাড়া গ্রামের আবু বক্কারের পুত্র তসিকুল ইসলামের vivo, Y12 স্কিন টাচ অ্যানড্রয়েড মোবাইল ফোনটি ৫ই মে হারিয়ে যায়।


এঘটনায় ওইদিনই তসিকুল তানোর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। রোববার ওই মোবাইল ফোনটি উদ্ধার করে মোবাইল ফোনটি প্রকৃত মালিক তসিকুলের হাতে তুলে দেয়া হয।


তসিকুল বলেন, ফোনটি ফিরে পাওযার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। পুলিশ আমার হায়িয়ে যাওয়া মোবাইল ফোনটি উদ্ধার করে আমার হাতে তুলে দিবেন তা ভাবতেই পারিনি। আমার ফোনটি পেয়ে আমি খুবই খুশি জানিয়ে ওসিসহ পুলিশকে ধন্যবাদ জানান তিনি। 


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়াসহ তানোর থানা পুলিশ সদস্যদেরকে ধন্যবাদ জানিয়েছেন তসিকুল ইসলাম ও তার পরিবার।