ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোর জোতগরীব আওয়ামীলীগের অফিসের সামনে জোরপূর্বক ঘর নির্মাণ

#

১৩ জুন, ২০২২,  12:56 AM

news image

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার ৭ নং  ওয়ার্ডের জোতগরীব আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে জোরপূর্বক ঘর নির্মাণ  করাই গ্রামবাসীর  মধ্যে চরম ক্ষোভ  এলাকায় উত্তেজনা।জানা গেছে বাঁধাইড় ইউনিয়ন পরিষদের নাগরিক অথচ মুন্ডমালা পৌরসভার ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এসে জোরপূর্বক ঘর নির্মাণ করছেন আশিকুল পিন্টু, মশিউর রহমানসহ তার লোকজন। এনিয়ে গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে মশিউর ও পিন্টুর সাথে যোগাযোগ করা হলে তাদের মোবাইল ফোন রিসিভ করেননি।এ বিষয়ে জোতগরীব ৭নং ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা আকবর হোসেন সকালের সময়কে বলেন,জোতগরীব আওয়ামী লীগের পাটি অফিস সকল নেতাকর্মী মিলে ঐক্যবদ্ধ্য ভাবে আমরা তৈরি করেছি কিন্তু বাঁধাইড় ইউপি থেকে পৌরসভার ৭নং ওয়ার্ডের পাটি অফিসের সামনে জোর করে ঘর নির্মাণ করছেন আশিকুল ও তার ভাই মশিউর ও  তার লোকজনকে নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে ব্যবসা করার জন্য ঘর নির্মাণ করছেন। তাদের বাধা দিলে জোর করে ঘর উঠানোর জন্য ইট নিয়ে পাটি অফিসের সামনে রেখেছে এবং আমাদেরকে হুমকি দেন। এনিয়ে মুন্ডমালা পৌর মেয়র সাইদুর রহমানের কাছে অভিযোগ দিলে তিনি উভয় পক্ষকে ডাকেন এবং তিনি আশিকুল এবং মশিউর ও তার লোকজনকে পার্টি অফিসের সামনে থেকে ঘরটা উঠিয়ে নিতে বলেন কিন্তু তারা মেয়রের কথা না শুনে জোর করে ঘর উঠানোর পাইতারা করছেন। এ বিষয়ে মুন্ডমালা পৌর মেয়র  সাইদুর রহমান সকালের সময়কে  বলেন, আওয়ামী লীগের পাটি অফিসের সামনে জোর করে ঘর উঠানো যাবেনা আমি তদন্ত সাপেক্ষ দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা নেব  বলে জানান তিনি।