ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভারতের কাশ্মীরের পুলওয়াতে সেনা ও জঙ্গি গুলির লড়াই, সেনাবাহিনীর গুলিতে নিহত তিন জঙ্গি

#

১৩ জুন, ২০২২,  12:50 AM

news image

আজ সকালে ভারতের জম্মু ও কাশ্মীর উপত্যকার পুলওয়াতে সেনা ও জঙ্গি র গুলির লড়াইয়ে সেনার গুলিতে নিহত হন তিন জঙ্গি। মৃত তিন জঙ্গি হলেন জম্মু ও কাশ্মীরের লস্কর ই তইবার সদস্য ছিলেন। মৃত তিন জঙ্গি র নাম জুনেইদ শিরগোদারি ফাজিল নাজির ভাট ও ইরফান মালিক। এরা এদিন পুলওয়াতে জড়ো হয়েছিল। কিন্তু তাদের আগাম খবর পৌঁছে যায় ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যদের কাছে। আধা সামরিক বাহিনীর সদস্যরা এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে খতম করে দেয় তিন জঙ্গি কে। জঙ্গিরা প্রথমে সেনা বাহিনীর সদস্যদের টের পেয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা আক্রমণে যায় ভারতের আধা সামরিক বাহিনীর সদস্যরা এবং জম্মু ও কাশ্মীরের পুলিশ। দীর্ঘদিন গুলির লড়াইয়ে নিকেশ ও খতম হয়ে যায় তিন লস্কর ই তইবার সদস্য। তাদের কাছ থেকে একে ৪৭,রাইফেল, প্রচুর পরিমাণে তাজা কার্তুজ এবং গোলা গুলি উদ্ধার করে। ঘটনার স্থানে ছুটে আসেন জম্মু ও কাশ্মীরের পুলিশ এর ডি জি শ্রী বিজয় কুমার। তিনি বলেন কিছুদিন আগে এই তিন জঙ্গি এক ইস্কুল শিক্ষক ও এক ব্যাঙ্কের ম্যানেজার কে হত্যা করে গুলি করে। এদের খোঁজে তল্লাশি অভিযান চলছিল। আজ নিদিষ্ট তথ্য ও গোপন খবর পেয়ে অভিযান চালিয়ে তিন জঙ্গি কে খতম করা হয়েছে।