ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে সুনামগঞ্জে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

#

১৩ জুন, ২০২২,  12:47 AM

news image

আগামী ১৫ জুন হতে ১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সুনামগঞ্জ জেলা সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে শহরের ইপি আই ভবণের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খানের সভাপতিত্বে ও সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক কর্মকর্তা মো. ওমর ফারুকের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা। 


সিভিল সার্জন সিভিল সার্জন ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল বেরুনী খান বলেছেন,৬ থেকে ১১মাস বয়সী সকল শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল এক লক্ষ আই ইউ খাওয়ানো হবে এবং ১২ থেকে ৫৯মাস বয়সী সকল শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল দুই লক্ষ খাওয়ানো হবে বলে জানান। তিনি আগামী ১৫ থেকে ১৯জুন এই চারদিনব্যাপী  জেলার ১২টি উপজেলায় মোট চার লাখের উপর শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোহবে।তিনি এ জন্য সকল গণমাধ্যমকর্মীদের অংশগ্রহনের আহবান জানিয়ে বলেন যেন ঐ তারিখে কোন শিশু ভিটামিন এ প্লাস খাওয়ানো থেকে বাদ না পড়েন সেই দিকে নজর রাখতে উপস্থিত সকলের প্রতি আহবান জানান।