ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে ৩ দিন ধরে নিখোঁজ স্কুল ছাত্রী শিলা

#

আক্তারুল ইসলাম আক্তার, ঠাকুরগাঁওঃ

১৯ নভেম্বর, ২০২১,  12:17 PM

news image


ঠাকুরগাঁওয়ে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে ৩ দিন ধরে নিখোঁজ হয়েছে সানজিদা আক্তার শিলা(১৪) নামের এক স্কুল ছাত্রী। সে ঠাকুরগাঁও আমানতুল্লাহ ইসলামী একাডেমী স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।


গত মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল ১১ টায় স্কুলে যাবার কথা বলে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি মেয়েটি। 


তবে নিখোঁজের তিনদিনেও শিলার খোঁজ না মিললেও খরচের ভয়ে মেয়েটির পিতা তেমন কোনো তদারকি করছেনা বলে অভিযোগ করেছেন শিলার নানী মালেকা খাতুন। 


তিনি জানান, অসহায় মেয়েটি জন্মের বছর খানেক পরেই তার বাবা মায়ের বিচ্ছেদ হয় এর পরে দুজনেই অন্যত্র বিয়ে করে তখন থেকে শিশু শিলা নানীর কাছে থেকেই বড় হয়েছে।

 

মালেকা খাতুন জানান, স্কুল থেকে দুপুর ২টা থেকে ৩ টার মধ্যে ফিরার কথা থাকলেও শিলা ফিরে না আসায় খোজ নিতে স্কুলে যায় তার নানী স্কুলের সাধারণ ছাত্র ছাত্রীদের কাছে জানাযায় মেয়েটি স্কুলে গিয়েছিল। তবে স্কুলের হাজিরা খাতায় মেয়েটির উপস্থিতি ছিলোনা এতে সর্বত্র খোঁজ করে মেয়েটিকে না পাওয়ার পর তিনি থানায় একটি জিডি করেন।


শিলার নানী আরো বলেন, আমার নাতনী একটি শিশু বাচ্চা। হয়তো কোনো দুর্বৃত্তরা তুলে নিয়ে গেছে এতিম অবস্থায় পালিত হওয়া অসহায় মেয়েটিকে আমি ফিরে পেতে চাই।


আমানতুল্লাহ ইসলামিক একাডেমি স্কুলের প্রধান শিক্ষক শামসুল ইসলাম বলেন, মেয়েটির নানী স্কুলে এসে নিখোঁজের বিষয়টি জানিয়েছিল। আমি খোঁজ নিয়েছি  হাজিরা খাতায় উপস্থিতি নেই কিন্তু কিছু ছাত্র ছাত্রী সেদিন তাকে স্কুলে দেখেছে। বোঝা যাচ্ছে ক্লাস শুরু হওয়ার আগেই স্কুল থেকে চলেগেছে মেয়েটি। হয়তো কারো প্রলোভনে পরে কোথাও গেছে। কারন স্কুল থেকে কেউ উঠিয়ে নিয়ে যাবে এটা মনে হচ্ছেনা।


ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভীরুল ইসলাম জানান, সানজিদা আক্তার শিলা নামের মেয়েটির নিখোঁজের ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। তার খোঁজ চলছে আশাকরি দ্রুতই খুজে পাওয়া যাবে।