ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথ উপজেলা আ.লীগের সভাপতি পংকী খান আর নেই

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১১ জুন, ২০২২,  10:13 PM

news image

 সিলেটের বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান আর নেই। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে তিনি সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্নাল্লিাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর।


পংকি খান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। কিছুদিন আগে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সিলেটের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং সন্তান, নাতি নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।


পংকি খানের স্ত্রী, সন্তান এবং অন্যান্য আত্মীয় স্বজন যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের সাথে যোগাযোগ করে জানাজার সময় নির্ধারণ করে সবাইকে জানানো হবে বলে তাঁর এক পারিবারিক সূত্র জানিয়েছে।


এদিকে পংকি খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগী শুভাকাংখি এবং রাজনৈতিক সহকর্মীরা স্ট্যাটাস দিয়ে শোক প্রকাশ করছেন।