ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

শান্তিগঞ্জে মাদক সেবনের টাকার জন্য বড় ভাইকে মারধর চাচার বিরুদ্ধে ভাতিজার অভিযোগ দায়ের

#

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

১১ জুন, ২০২২,  5:33 PM

news image

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের টাইলা গ্রামে মাদক সেবনের টাকার জন্য আপন বড়ভাইকে পেটালো ছোট ভাই। ঘটনাটি ঘটেছে গত ২৭ মে ২০২২ইং রাতে টাইলা গ্রামে নিজ বড় ভাই মনু মিয়ার বসত ঘরে । এ ঘটনায় শান্তিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানাযায় টাইলা গ্রামের বাসিন্দা মৃত চমক আলীর পুত্র তোফায়েল মিয়া(৪৫) একজন মাদক সেবন কারী। বিভিন্ন সময়ে মাদক কিনে সেবন করার জন্য আপন বড় ভাই মো: মনু মিয়াকে গালিগালাজ করে মাদকে কেনার টাকা হাতিয়ে নেয়। ঘটনার দিন রাতে  তোফায়েল বড় ভাই মনু মিয়াকে টাকা দিতে বললে এসময় মনু মিয়া  টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মাদক সেবনকারী তোফায়েল মিয়া বড় ভাই মনু মিয়ার ঘরে প্রবেশ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ী ভাবে মারধর করে মাথায় আঘাত করে গুরুতর রক্তাক্ত জখম করে এবং চকেসের ড্রয়ার ভেঙ্গে ৬০ হাজার টাকা নিয়ে যায় । এসময় আহত মনু মিয়ার সু-চিৎকারে আশপাশের লোকজন এসে আহত অবস্থায় মনু মিয়াকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সএ ভর্তি করেন। পরদিন ২৮ মে মনু মিয়ার ছেলে মো: মাহমুদ হোসাইন সোহম বাদী হয়ে  চাচা তোফায়েল মিয়া ও চাচী মোছা: আফিয়া বেগমকে আসামী করে শান্তিগঞ্জ থানায় একটি লিখিত  অভিযোগ দায়ের করেন। ঘটনার ১২দিন পেরিয়ে গেলও এখন পর্যন্ত থানা পুলিশ সঠিক কোন প্রদক্ষেপ না নেওয়ায় অবশেষে ন্যায় বিচারের সার্থে সাংবাদিকদের দারস্থহন আহত পরিবারের লোকজন।

এব্যাপারে অভিযোগকারী জানান আমার চাচা একজন মাদক সেবনকারী প্রতি নিয়ত টাকার জন্য আমার বাবাকে গালিগালাজ ও মারধর করে । আমি থানায় অভিযোগ দিয়েছি কিন্তু এখন পর্যন্ত থানা পুলিশ অভিযোগটি আমলে নেয়নি।  আমার চাচা উল্টো আমাদেরকে আসামী করে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থী।

এব্যাপারে অভিযুক্ত তোফায়েল মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এব্যাপারে শান্তিগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা এ.এস.আই আব্দুল অদুদ অভিযোগের সত্যতা নিশ্চিত করে জানান বিষয়টি তদন্তাধীন রয়েছে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ##