ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে বিএনপির মিছিলে পুলিশের বাধা

#

রুজেল আহমেদ, সুনামগঞ্জঃ

১১ জুন, ২০২২,  4:40 PM

news image

গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য হ্রাসের দাবীতে  সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসটেন্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের মূল সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ার পয়েন্টে যেতে চাইলে কালীবাড়ি পয়েন্টে পুলিশ বাধা দেয়। পরে সেখানেই রাস্তা অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন বিএনপির নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন  । এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদ, এড.মল্লিক মঈনুদ্দীন সুহেল, সেলিম উদ্দিন আহমেদ,  আনসার উদ্দিন, আ.ত.ম মিছবাহ্, এড.শেরেনূর আলী, আবুল কালাম, রেজাউল হক, আবুল মনসুর সওকত, ফুল মিয়া, যুগ্ম-সম্পাদক নূর হোসেন, নাছিম উদ্দিন লালা, এড.শাহিন, মোনাজ্জির হোসেন সুজন, আব্দুল হাই চেয়ারম্যান, রাকাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা সুয়েল মিয়া, মমিনুল হক কলারচাঁন, আবুল কাশেম দুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এড.মামুনুর রশিদ কয়েছ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামছুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। প্রতিবাদ সমাবেশে দ্রুত যাতে গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের বাজার নিয়ন্ত্রণে আনা হয় সেই দাবী জানান বক্তারা।