ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মহানবী (সাঃ) বিতর্ক : ঝিকরগাছায় ইমাম পরিষদের প্রতিবাদ সমাবেশ

#

১০ জুন, ২০২২,  5:41 PM

news image

ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্বক মন্তব্য প্রকাশ করায় ওমান থেকে শুরু হয়ে কাতার, কুয়েত, ইরান ও সৌদি আরবও সোচ্চার হওয়ার পরে এবারে যশোরের ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাসস্ট্যান্ড জামে মসজিদ সংলগ্ন ঝিকরগাছা প্রেসক্লাবের সামনে শুক্রবার বাদ জুমআ ঝিকরগাছা উপজেলা ইমাম পরিষদ, উপজেলা কওমী ছাত্র পরিষদের নেতৃবৃন্দের সাথে হাজার হাজার র্ধমপ্রাণ মুসলমান যশোর বেনাপোল মহসড়কের দু’ধারে দাড়িয়ে এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করনে।

উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ, দ্বীন ও রসুলের উপর যখন কোন কেউ অন্যায় ভাবে আঘাত করবে তখনই ধর্মপ্রাণ মুসলমানরা সেটা প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্বক মন্তব্য প্রকাশ করায় ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মার ফাসি দাবি জানান। এছাড়াও উপজেলার মধ্যে সকল মসজিদের ইমামরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে নিয়ে কুরুচিপূর্ণ ও ব্যঙ্গাত্বক মন্তব্য করার বিষয়ে কোরআন ও হাদিসের আলোকে বক্তব্য রাখেন।