ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে সাঁকো থেকে পড়ে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১০ জুন, ২০২২,  5:39 PM

news image

 সিলেটের বিশ্বনাথে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে বাঁশের সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে মারা গেছে রিয়া বেগম (৬) নামের এক শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের টিমাইগড় গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। নিহত রিয়া ওই গ্রামের আরশ আলীর মেয়ে ও স্থানীয় হাজী আরশদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুথিকা ভট্টাচার্য জানান, ওইদিন প্রথম শিফট ছুটির পর দুপুর ১২টায় বাড়ি ফেরার পথে বাড়ির পাশে থাকা বাঁশের সাঁকো পার হচ্ছিল রিয়া। এ সময় অসাবধানতাবশতঃ পা পিছলে পানিতে পরে ডুবে মারা যায় সে।


ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সফিক মিয়া বলেন, অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। আল্লাহ ওই ছোট্র মামণির মা-বাবাকে ধৈর্য্য ধারণের তৌফিক দিন এবং তাকে জান্নাতবাসী করুন।