ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

#

১০ জুন, ২০২২,  4:36 PM

news image

ভারতীয় বিজেপি সরকারের মুখপাত্র নুপুর শর্মাসহ দুই নেতা কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তির প্রতিবাদে এবং দোষীদের ফাসিঁর দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদজুম্মা সুনামগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদসহ কয়েকটি ইসলামিক সংগঠনের আয়োজনে শহরের প্রতিটি মসজিদের জুম্মার নামাজ শেষে হাজারো মুসলিম জনতা বিক্ষোভ মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে জরো হয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও মাওলানা আব্দুল রকিব(বিশ্বম্ভরপুরী)’র সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন,মাওলানা আব্দুল বছির,মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা দিলোয়ার হোসেন,মাওলানা রফিক আহমদ,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,মাওলানা তাহির আহমদ,মাওলানা ত্ববহা হোসাইন,মাওলানা রমজান আলী, মাওলানা নুরুজ্জামান,যুব জমিয়তের মাওলানা রুকন উদ্দিন,হয়রত মাওলানা কামরুজ্জামান ও ছাত্রদলের কেন্দ্রীয় সদস্য মো. রায়হান উদ্দিন প্রমুখ। 

নেতৃবৃন্দরা বলেছেন,বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)কে নিয়ে কটুক্তিকারীর বিরুদ্ধে ভারতীয় রাষ্টদূতকে ডেকে এনে প্রতিবাদ জানানোর পাশাপাশি জাতীয় সংসদে নিন্দা প্রস্তার পাশ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান । তারা ভারতীয় সকল প্রকার পন্য বর্জনে দেশবাসীর প্রতি আহবান জানান এবং কটুক্তিকারী নুপুর শর্মাসহ সকল অপরাধিকে  দ্রুত গ্রেফতার করে ফাসিঁর দাবী জানান অন্যতায় মুসলিম তৌহিদি জনতা আগামীতে রাজপথে থেকে আন্দোলন আরো জোরদার করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।