ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিল থানার পুলিশের অভিযানে ১ মাদক ব্যবসায়ী ইয়াবাসহ গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

০৮ জুন, ২০২২,  11:25 AM

news image

চাটখিল থানার পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর নাম মনির হোসেন। থানা সুত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, ৭ জুন মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় গ্রেফতারকৃত, মনির হোসেন (৪৮) পিতা মৃত সফি উল্লাহ, সাং পশ্চিম দেলিয়াই, থানা চাটখিল, জেলা নোয়াখালী, একজন মাদক ব্যবসায়ী। সম্প্রতিকালে চাটখিল থানার পুলিশ মাদক ও সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। থানা-পুলিশের এসব অভিযানে বেশ কয়েকজন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, চাঁদাবাজ ও যৌনকর্মীকে গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে,চাটখিল থানার মামলা নং ০৩, ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১)এর ১০(ক)। চাটখিল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। তিনি বলেন, মাদক ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।