ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিলে কুখ্যাত মাদক ব্যবসায়ী মাদকসহ গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

১৮ নভেম্বর, ২০২১,  8:26 PM

news image


চাটখিল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে চাটখিল পৌরসভার কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৫) কে উপজেলার শ্রীনগর থেকে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তার কাছ থেকে দেড় কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল ও ৪ বোতল বিদেশি মদ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম পৌরসভার, ছয়ানী টবগা গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে। চাটখিল থানার এসআই আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ নিয়ে শ্রীনগর ক্বারী সাহেবের বাড়িতে অভিযান চালিয়ে ঐ বাড়ীর  মাদক ব্যবসায়ী শুক্কুর আলীর ঘর থেকে জাহাঙ্গীর আলমকে মাদকসহ গ্রেপ্তার করে। তিনি আরো জানান জাহাঙ্গীর এসব মাদক শুক্কুর আলী কে পৌঁছে দিতে গিয়ে ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে শুক্কুর আলী পালিয়ে যায়। চাটখিল থানার (ওসি) আবুল খায়ের জানান,ধৃত জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ চলছে।আগামীকাল তাকে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে।