ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর সীসান্তে ‘বিপুল পরিমাণ’ মদের চালান জব্দ

#

০৭ জুন, ২০২২,  6:46 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে পৃথক পৃথক অভিযানে ভারতীয় মদের চালান আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

‘বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল মঙ্গলবার (৭ জুন) বেলা  ৪ টা ১০ মিনিটের সময় সীমান্ত মেইন পিলার ১২০৪ এর নিকট হতে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের দশঘর এলাকা থেকে ৪২ বোতল ভারতীয় মদ আটক করেছে।যার সিজার মূল্য ৬৩ হাজার টাকা।

একই দিনে, টেকেরঘাট বিওপির টহল দল সীমান্ত পিলার  ১১৯৯/১-এস এর নিকট হতে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া থেকে ৮১ বোতল ভারতীয় মদ আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার মূল্য ১ লাখ, ২১হাজার, ৫শত  টাকা।’

সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।