ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুর সীমান্তে দেড় লক্ষাধিক টাকার মালামাল জব্দ

#

০৪ জুন, ২০২২,  3:19 PM

news image

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় পাথর ও কয়লা সহ তিনটি বারকী নৌকা আটক করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সুত্রে জানাগেছে, লাউরগড় বিওপির নিয়মিত একটি টহল দল (৪ জুন) সীমান্ত মেইন পিলার ১২০৩ এর নিকট হতে ‘অবৈধভাবে’ ভারত সীমানায় প্রবেশ করে পাথর সংগ্রহ করার দায়ে, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী যাদুকাটা নদী হতে ৩০ ঘনফুট ভারতীয় পাথর সহ ৩টি বারকী নৌকা আটক করেছে (বিজিবি) জোয়ানেরা। যার আনুমানিক সিজার  মূল্য ১ লাখ.৫৩ হাজার, ৬ শত  টাকা।


একইদিনে, লাউরগড় বিওপির টহল দল সীমান্ত  পিলার ১২০৩/৪-এস এর নিকট হতে উপজেলার  বাদাঘাট ইউনিয়নের সাহিদাবাদ নামক এলাকা  হতে ৬শত, কেজি ভারতীয় কয়লা আটক করেছে। যার আনুমানিক মূল্য ৭ হাজার, ৮শত টাকা।


সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে-কর্ণেল মো. মাহবুবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।