ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু

#

০৩ জুন, ২০২২,  7:31 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আল আমিন (১১) নামে এক শিশুর  মৃত্যু হয়েছে।শুক্রবার  (৩ জুন) দুপুরে উপজেলার দোহালিয়া  ইউনিয়নের  রাজনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি রাজনপুর  গ্রামের সুন্দর আলীর পুত্র।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,শুক্রবার  দুপুরে নিহত  আল আমিন  রাজনপুর জামে মসজিদ সংলগ্ন সুরমা নদীতে গোছল করে বাড়িতে যাওয়ার পথে দোহালিয়া বাজারের পাবলিক টয়লেটের  পানির মটরের বৌদ্যুতিক সংযোগের সংস্পর্শে এসে  বিদ্যুতায়িত হয়ে আহত হয়।তাৎক্ষণিক ভাবে নামাজরত মুসল্লি ও স্বজনরা তাকে ছাতক  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি)দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে  বলেন, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।নিহত আল আমিনের পিতা সুন্দর আলীর আবেদনের পরিপ্রেক্ষিতে কোন অভিযোগ বা সন্দেহ না থাকায়  মরদেহ পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।