ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৩ জুন, ২০২২,  6:42 PM

news image

সিলেটের বিশ্বনাথে প্রতিপক্ষের হামলায় আহত হওয়ার ৬ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শেখ গয়াছ উদ্দিন (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা। আজ শুক্রবার (৩ জুন) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।


শেখ গয়াছ উদ্দিন উপজেলার দশঘর ইউনিয়নের বরুনী গ্রামে শেখ ইছকন্দর আলীর ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক।


জানা গেছে, ঈদগাহের উন্নয়ন কাজসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের মৃত জমির আলী জমরুশের ছেলে মাসুক মিয়া পক্ষের সাথে শেখ গয়াছ উদ্দিনের বিরোধ চলে আসছে। এর জেরে ধরে গত শনিবার (২৮ মে) দিবাগত রাত ১০ টার দিকে স্থানীয় পীরের বাজার থেকে বাড়িতে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত হন তিনি। তাকে ভর্তি করা হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।


এদিকে, নিহত শেখ মো. গয়াছ উদ্দিনের ছেলে মাজেদ আহমদ প্রতিপক্ষের ২০ জনকে অভিযুক্ত করে গতকাল বৃহস্পতিবার বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন।


মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান। তিনি বলেন, ‘অভিযুক্তদেরকে গ্রেপ্তার করতে তৎপর রয়েছে পুলিশ বলে তিনি জানান।’


মামলার তদন্তকারি কর্মকর্তা বিশ্বনাথ থানার (ওসি তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, মামলাটি এখন হত্যা মামলায় রুপান্তরিত করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করবো। আর এই মামলার প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।