ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

অতিরিক্ত ডিআইজি হলেন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মিজানুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২২,  6:25 PM

news image

অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম।বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এর জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা-১ এর ৬৩২ নং স্মারকে উপ সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদানের বিষয়টি নিশ্চিত করা হয়।


এছাড়াও একই স্মারকে উপ পুলিশ কমিশনার(পুলিশ সুপার) পদ মর্যাদার আরো ৪২ পুলিশ সুপারকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক(অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি প্রদান করা হয়। সিলেট রেঞ্জের সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে তিনি দায়িত্বভার গ্রহণ করেন ২০১৯ সালের ৭ আগষ্ট। 

এসপি মো. মিজানুর রহমান মিজান বিপিএম (২১তম) ব্যাচ বিসিএস ক্যাডার হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।

২০১৯ সালে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার হিসাবে যোগদানের ইতিপুর্বেও তিনি একজন চৌকস পুলিশ অফিসার হিসাবে সুনামগঞ্জ জেলা পুলিশে সহকারি পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করেন।