ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ

#

০২ জুন, ২০২২,  5:59 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারজানা প্রিয়াঙ্কার সাথে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ। 


বৃহস্পতিবার (৩ জুন) দুপুর ১ টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 


এসময় দোয়ারাবাজার উপস্থিত ছিলেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের  সভাপতি তাজুল ইসলাম (দৈনিক যুগান্তর, দৈনিক সিলেটের ডাক ও সিলেটভিউ২৪ ডটকম), দোয়ারাবাজার প্রেসক্লাবের একাংশের সভাপতি প্রবীণ সাংবাদিক এম এ করিম লিলু, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সহসাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া (দৈনিক জৈন্তাবার্তা ও দৈনিক সুনামগঞ্জের ডাক), দপ্তর সম্পাদক শাহ মাশুক নাঈম (দৈনিক সকালের সময়), অর্থ সম্পাদক দেলোয়ার হোসাইন (দৈনিক বাংলার আলো), ক্রিড়া সম্পাদক ইসমাঈল হোসেন ( দৈনিক বর্তমান দিনকাল ও দৈনিক বিজয়ের কন্ঠ), সাংবাদিক সিরাজ মিয়া প্রমুখ।


সৌজন্য সাক্ষাৎকালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নবাগত নির্বাহি অফিসার।দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন সেক্টরের উন্নয়নকে তরান্বিত ও গতিশীল করতে  তিনি বদ্ধপরিকর। এ ব্যাপারে উপজেলাধীন সকল রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ  কর্মরত সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।