ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

#

৩১ মে, ২০২২,  8:37 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুকুরের পানিতে ডুবে সোহান (৬) ও আফরোজা (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত শিশু সোহান সুনামগজ জেলার দোয়ারাবাজার  উপজেলার বাংলাবাজার  ইউনিয়নের পেকপাড়া গ্রামের ফরিদ আলী ছেলে । আর আফরোজা একই ইউনিয়নের বাশতলা গ্রামের  আবুল হোসেনের মেয়ে। 


পুলিশ সুত্রে যানাযায়, মঙ্গলবার (৩১ মে ) দুপুর ১২ ঘটিকায় তার মায়ের সঙ্গে নানার বাড়ী  বাশতলা গ্রামের আহম্মদ আলীর বাড়িতে বেড়াতে আসে। দুজনে পরস্পরের  মামাতো ও  ফুফাতো ভাই বোন। তারা অনুমান বিকাল ৪ ঘটিকায় দুজনেই বাড়ির উঠানে  খেলাধুলায় ছিল। বিকাল অনুমান ৫ ঘটিকায় সময় সোহান ও আফরোজাকে পরিবারের লোকজন খোজাখুজি করে বাড়ির লোকজন বসত ঘর সংলগ্ন পূর্বদিকের  পুকুরে শিশু দুইটির ভাসমান মৃতদেহ দেখতে পেয়ে পান। সকলের অগোচরে দূর্ঘটনাক্রমে পুকুরের পানিতে পরে সাতার না জানার কারণে পানিতে ডুবে মৃত্যুবরণ করেছে বলে জানা যায়। দুই শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় পরিবার-স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর সত্যতা নিশ্চিত করে জানান, খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ দুইটি উদ্ধার করে পারিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।