ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ভারতের মুসলমানদের যারা বিরোধিতা করছেন তারা পাকিস্তানে চলে যান, বললেন জামাত নেতা মাদানি

#

৩০ মে, ২০২২,  8:17 PM

news image

সারা ভারতের জমিয়তে উলামা ই হিন্দের নেতা মাওলানা মামুদ মাদানি আজ উত্তর প্রদেশের জমিয়তের একটি সভায় উপস্থিত হয়ে বলেন যে , যে সমস্ত উগ্রবাদী হিন্দুত্ববাদী দল ভারতের ধর্মপ্রাণ মুসলমান সমাজের ভারতের মাটি থেকে উৎখাত করতে চাইছেন তারা চাইলে পাকিস্তানে চলে যান। কারণ ভারতের মাটিতে ধর্মপ্রাণ মুসলমানদের যে অধিকার তা ভারতের বসবাস কারী অন্যান্য সম্প্রদায়ের মানুষের অধিকার ততটাই। তিনি আক্ষেপ করে বলেন যে বর্তমানে ভারতের বিজেপি শাসিত সরকার এবং অন্যান্য রাজ্যের বিজেপি নেতৃত্বে যে সরকার চলছে সেখানে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় ও মাদ্রাসা এবং তাদের জান মালের উপর হামলা চালানো হচ্ছে। সেই সাথে কোথাও কোথাও নানা অজুহাতে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের জান ক্ষয়ক্ষতি স্বীকার হতে হচ্ছে। ভারতের বিভিন্ন স্থানে মসজিদের উপর হামলা এবং মসজিদ কে মন্দির বানানোর জন্যে নানা কৌশল অবলম্বন করছে। সম্প্রতি ভারতের কাশীর মসজিদ ও ভারতের তাজমহল হিন্দু মন্দির ছিল বলে দাবি করেন ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদী দল আর এস এস এবং বিশ্ব হিন্দু পরিষদ ও অখণ্ড ভারত হিন্দু সমাজের নেতৃত্বে। তাই জমিয়তে উলামা ই হিন্দের নেতা মাওলানা মামুদ মাদানি বলেন যে ভারতের মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের কোথাও যাবে না। যারা এমন কথা বলছেন তারাই ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানে চলে যান। সেই সাথে কেন্দ্রীয় সরকার ও ভারতের বিভিন্ন রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় আছে সেখানে মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় উপাসনালয় ও মাদ্রাসা এবং জানমালের রক্ষা জন্য গণআন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন জমিয়ত নেতা মাওলানা মামুদ মাদানি।