ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

২৯ মে, ২০২২,  5:47 PM

news image

 সিলেটের বিশ্বনাথে দুই ডায়াগনস্টিক সেন্টারকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রবিবার (২৯ মে) দুপুরে ভোক্তা অধিকার সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদের নেতৃত্বে পরিচালিত অভিযানে এই জরিমানা আদায় করা হয়। অভিযানে এপিবিএনের একটি দল সহায়তা করেন।


এরমধ্যে মেয়াদবিহীন পরীক্ষা সামগ্রী রাখার দায়ে উপজেলা সদরের নতুন বাজারের সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা ও মা-মণি ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।


জানা যায়, অভিযান চলাকালে এসব ডায়াগনস্টিক সেন্টারের গবেষণাগারে বিপুল পরিমাণ মেয়াদবিহীন ও মেয়াদ উত্তীর্ণ রিএজেন্টও পাওয়া গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে উপজেলার ডায়াগনস্টিক সেন্টারসমূহের বৈধ নিবন্ধন আছে কি না এবং ওইসব প্রতিষ্ঠানে কর্মরত টেকনিশিয়ানদের সনদ আছে কি না, তা তদারকি করা হয়।


অভিযান পরিচালনা ও জরিমানা আদায়ের বিষয়টি এ প্রতিবেদককে নিশ্চিত করেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমিরুল ইসলাম মাসুদ।