ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পলিথিন মাটি,পানি ও বাতাস নষ্ট করে পরিবেশ দূষণ করছে -অতিরিক্ত সচিব

#

২৯ মে, ২০২২,  3:15 PM

news image

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও মহা পরিচালক মোহাম্মদ আতাউর রহমান বলেছেন, পাটের ব্যবহার বাড়াতে হবে। পলিথিন আমাদের জন্য খুব ক্ষতিকর। পলিথিন মাটি,পানি ও বাতাস নষ্ট করে পরিবেশের মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে।  এর অবাধ ও অবৈধ ব্যবহার বন্ধ করতে হবে। শুধু আইন করে জরিমানা করে নয়। জনগনকে সচেতন করে তুলতে হবে।  আইনকে শ্রদ্ধা করতে হবে। ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে মানব সৃষ্ট বিপদ পলিথিন বর্জন করে পাটের ব্যবহার বৃদ্ধি করলে দেশ ও জনগণের জন্য মঙ্গল। 

২৯ মে রবিবার দুপুর ১২ টায় সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আয়োজিত পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এবং পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩ এর প্রয়োগ ও বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।  জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সাঈদ ,ডিআরও মোহাম্মদ শফিকুল ইসলাম, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রীর পরিচালক জি এম তাশহিজ, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্ম কর্তা বিজিত ভূষন রায় প্রমুখ।