ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পুলিশের অভিযানে ঝিকরগাছায় ৩০ বোতল ফেনসিডিলসহ নারী মাদকব্যবসায়ী সাবানা আটক

#

২৭ মে, ২০২২,  8:15 PM

news image

যশোরের ঝিকরগাছা থানা পুলিশের অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মোছাঃ সাবানা খাতুন (৩৫) নামের এক নারী মাদকব্যবসায়ী আটক হয়েছে। সে উপজেলার নির্বাসখোলা পশ্চিম পাড়া গ্রামের আয়নদ্দিন গাজির মেয়ে।

থানা পুলিশ সূত্রে জানা যায়, ঝিকরগাছা থানাকে মাদক মুক্ত করার লক্ষ্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্তের সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার বিকাল ৩টা ১০ মিনিটের সময় থানার জরুরী ডিউটি অফিসার এসআই(নিঃ) আব্দুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট করে থানাধীন পারবাজার থানার মোড় নামক স্থানের যশোর টু বেনাপোল গামী এমএম বাস তল্লাশী চালিয়ে ৩০ বোতল ফেনসিডিলসহ সাবানা খাতুনকে আটক করেন। এসময় উপস্থিত ছিলেন, থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত, থানার সেকেন্ড অফিসার এস.আই (নিঃ) আমির হোসাইন। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  আইনের ৩৬ (১) এর ১৪ (খ) ধারার আওতায় সন্ধ্যায় মামলা রুজু করা হয়েছে।। মামলা নং-১৪, তাং-২৭/০৫/২০২২। উক্ত মামলায় বিচারের জন্য আসামীকে শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।