ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা, আহত ৬

#

২৭ মে, ২০২২,  4:26 PM

news image

রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলার  ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে নগরীর ভূবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের ওপর এই হামলার ঘটনা ঘটে।


বিএনপির হামলায় আহত সাংবাদিকরা হলেন- চ্যানেল ২৪ এর ক্যামেরা পার্সন লেলিন, সময় টিভির আব্দুস সালাম, দীপ্ত টিভির ইসলাম, এসএ টিভির আবু সাঈদ, গাজী টিভির খোকন  এবং নিউজ ২৪ এর  বাপ্পী।


প্রত্যক্ষদর্শী সূত্রে  জানা গেছে, বিকেল ৫ টা ২০ মিনিটে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে যুবদলের দুই গ্রপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে যুবদল ও যুব মহিলা দলের বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে এই ৬ সাংবাদিক আহত হয়। পরে সাংবাদিকরা হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি বয়কট করে সেখান থেকে চলে যান।  সন্ধ্যা ৬টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিকরা সমাবেশ বয়কট করে গণকপাড়া মোড়ে অবস্থান করছিলো।


জানতে চাইলে নগরীর বোয়ালিয়া থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘ঘটনাটি শুনেছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। কারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।