ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

চাটখিল থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

মোঃ মোজাম্মেল হক, নোয়াখালী প্রতিনিধিঃ

২৬ মে, ২০২২,  10:12 AM

news image

পুরো চাটখিল থানা এলাকায় চলছে পুলিশের বিশেষ অভিযান। চাটখিল থানা পুলিশের বিশেষ অভিযান তদারকি করছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন। ২৫ শে মে বুধবার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিনের দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআই মোঃ ফারুক হোসেন শাহ এবং এসআই টিপু সুলতান। অফিসারদ্বয়  ফোর্সসহ চাটখিল থানা এলাকায় পৃথক পৃথক বিশেষ অভিযান পরিচালনা কালে আসামী মোঃ সাইফুল ইসলাম প্রঃ সোহেল (৩২), পিতা-মোঃ মোস্তাফিজুর রহমান ,স্থায়ী: গ্রাম- দশানী টবগা (ফজর আলী বেপারী বাড়ী), থানা- চাটখিল, জেলা -নোয়াখালীকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে। একই দিন,মোঃ রফিকুল ইসলাম(৪০), পিতা-নুর আলম, মাতা-রেজিয়া বেগম, স্থায়ী: গ্রাম-উত্তর রামদেবপুর (ইউসুফ ভূইয়া বাড়ী), থানা- চাটখিল, জেলা -নোয়াখালীকে ২৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ধৃত করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন করা হয়েছে। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গিয়াস উদ্দিন জানান, আসামীদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।