ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে গ্রেপ্তারী পরোয়ানার নারীসহ ৪ পলাতক আসামী গ্রেপ্তার

#

২৫ মে, ২০২২,  7:07 PM

news image

রাজশাহীর তানোর থানা পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তারী পরোয়ার নারীসহ ৪ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছেন। 


এরা হচ্ছেন, GR- W/A মূলে পলাতক আসামী বাধাইড় কালিকান্দর গ্রামের মাতরা হেমরমের পুত্র নরেশ হেমরম (৫৪), রায়তান আকচা গ্রামের হারুনের পুত্র শহিদুল ইসলাম (৩৫)।


সাদিপুর, সর্ব পাড়া গ্রামের মৃত জায়েদ হোসেনের পুত্র জামাল হোসেন৥ ফিটু (২৮) এবং  CR- W/A মূলে পলাতক আসামী পাঁচন্দর গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী সালেহা বেগম (৪৩)। 


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।


তিনি বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তারকৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।