ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সংসদীয় প্রতিনিধি দলের বাংলাদেশী-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময়

#

২৫ মে, ২০২২,  12:00 PM

news image

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রতিনিধি দল গত ২১ মে শনিবার,বৃহত্তর ওয়াশিংটন ডিসি এলাকার বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের সাথে মতবিনিময় করেছে এবং ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে তাদের সক্রিয় অংশগ্রহণ কামনা করেছে।খবর বাপসনিঊজ।


বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কমিটির সভাপতি ফারুক খান এমপি বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের দুই দেশের সম্পর্ক গভীর করার প্রধান চালিকা শক্তি হিসেবে অভিহিত করেন।


ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক ও সহযোগিতাকে আরও এগিয়ে নিতে পেশাজীবীরা তাদের বক্তব্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।


ফারুক খান এমপি এ ধরনের সভা নিয়মিত করার ওপর জোর দেন এবং দেশের আরও উন্নয়নের জন্য বাংলাদেশি-আমেরিকান পেশাজীবীদের পরামর্শও চান।


চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের অন্যান্য সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি,নাহিম রাজ্জাক এমপি ও কাজী নাবিল আহমেদ এমপি বৈঠকে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত  সহিদুল ইসলাম ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা আরও সম্প্রসারণের জন্য দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


যুক্তরাষ্ট্রে পাঁচ দিনের সফর শেষ করে রবিবার  সকালে প্রতিনিধি দলের ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ত্যাগ করেন ।