ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

মশক নিধনে গাড়ি চালিত ডাবল সিলিন্ডার ফগার মেশিন উদ্বোধন করেন মেয়র টিটু

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

২২ মে, ২০২২,  10:15 PM

news image

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মশক নিধনে সক্ষমতা বৃদ্ধিতে গাড়ি চালিত ডাবল সিলিন্ডার ফগার মেশিন উদ্বোধন করেছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এর মাধ্যমে দ্রুততম সময়ে অধিক এলাকায় উড়ন্ত মশা নিধনে এডাল্টিসাইড প্রয়োগ করা সম্ভব হবে।২২ মে রবিবার বিকেল ৫ টায় টাউন হলে এ উদ্বোধন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র বলেন, ফগার মেশিনের মাধ্যমে যে মশক নিধন কার্যক্রম চলমান রয়েছে সেটিকে আরোও বেগবান এবং দ্রুততম সময়ে করতে আমরা মেশিনবাহী গাড়ির ব্যবস্থা করেছি। পায়ে হেঁটে এই ওষুধ ছিটানোর কারণে বেশি জায়গায় পৌঁছানো এবং মশক নিধন কার্যক্রম পরিচালনা চ্যালেঞ্জিং ছিল। এখন দ্রুততম সময়ে অনেক জায়গায় ওষুধ ছিটানো সম্ভব হবে। 

তিনি আরোও বলেন, মশক নিধনের জন্য আমরা বেশ কয়েকটি পন্থা অবলম্বন করছি, যার অন্যতম হলো জনসচেতনতা এবং জনসম্পৃক্ততা। পাশাপাশি লার্ভিসাইড ও এডাল্টিসাইডের মাধ্যমে নিয়ন্ত্রণ এবং জৈবিক উপায়ে মশক নিয়ন্ত্রণকেও আমরা গুরুত্ব দিয়ে যাচ্ছি। নতুন এ পদ্ধতিতে আমাদের কার্যক্রম আরও জোরালো হবে এবং মানুষকে স্বস্তি দেবে বলে আশা করছি।

এ সময় মেয়র ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেন এবং ডেঙ্গু থেকে পরিত্রাণ পেতে সকলকে সচেতন হওয়ার আহবান জানান। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্যানেল মেয়র ০১ মোঃ আসিফ হোসেন ডন, প্যানেল মেয়র ০২ মোঃ মাহবুবুর রহমান, প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, সচিব রাজীব কুমার সরকার, মেডিকেল অফিসার ডাঃ আশফিয়া আমরিন, ডাঃ তাসমিয়া জান্নাত, মসিক খাদ্য ও স্যানিটেশন অফিসার দীপক মজুমদার সহ প্রমুখ।