ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন

#

২২ মে, ২০২২,  5:46 PM

news image

তাহিরপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন করা হয়েছে। ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত ৫দিন ব্যাপী ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে তাহিরপুরে সেবাগ্রহীতাদের ই-নামজারী,ভূমি উন্নয়ন কর আদায়,ডাটা রেজিস্ট্রেশন,কবুলিয়ত সম্পাদন করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ২টায় তাহিরপুর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে একটি র‍্যালী প্রদক্ষিণ শেষে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর,উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারন সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম,তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুনাব আলী,সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন,উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুজ্জামান,উপজেলা যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন,সাবেক যুগ্ম আহবায়ক অনুপম রায়,সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,শওকত হাসান,মনিরাজ শাহ,আবির হাসান প্রমুখ।

আলোচনা সভা শেষে ভূমি সেবা সপ্তাহ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর। পরে ভূমিহীন কৃষকদের মাঝে কবুলিয়ত বিতরণ ও সেবাগ্রহীতাদের নিকট খাজনা আদায়ের ডিসিআর প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবীর বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে ই নামজারী,ভূমি উন্নয়ন কর আদায়,ডাটা রেজিস্ট্রেশন অনলাইনের মাধ্যমে সম্পাদন করার সুযোগ করে দিয়েছেন।এতে করে ভূমি অফিসে দালালদের দৌরাত্ম কমেছে এবং সেবার মান বৃদ্ধি পাচ্ছে।