ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

হেরোইন সেবনকালে ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৩!

#

২২ মে, ২০২২,  11:35 AM

news image

হেরোইন সেবনকালে রাজশাহীর তানোর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন ওরফে শাওনসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার সন্ধ্যায় তানোর পৌরসভার মাসিন্দা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। 


পুলিশ জানায়, ওই বাড়িতে বসে দুই কর্মীসহ হেরোইন সেবন করছিলেন শাওন। গোপন সংবাদ পেয়ে তানোর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। 


গ্রেফতারকৃত অপর দুই ছাত্রলীগ কর্মী হলেন- পৌর এলাকার মাসিন্দা এলাকার আলতাফ আলীর ছেলে সুমন ও পার্শ্ববর্তী মোহনপুর উপজেলার ভাতপাড়া গ্রামের মোজাহারুল ইসলামের ছেলে হাফিজুর রহমান। 


তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ছাত্রলীগ সাধারণ সম্পাদক অপর দুই কর্মীকে সঙ্গে নিয়ে হেরোইন সেবন করছিলেন। তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। ঘটনাস্থল থেকে মাদকসহ উপকরণ জব্দ করা হয়েছে। 


শুক্রবার দুপুরে ছাত্রলীগ নেতা শাওনসহ তিনজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছেন। পরে আদালতের মাধ্যমে তাদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।