ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে শিলা বৃস্টির আশংখ্যায় আধাঁপাকা ধান কেটে নিচ্ছেন কৃষকরা!

#

২১ মে, ২০২২,  11:23 PM

news image

রাজশাহীর তানোরে শিলা বৃষ্টির আশংখ্যায় আধাঁপাকা বোরো ধান কেটে নিচ্ছেন প্রান্তিক ও দরিদ্র কৃষকরা। 

গত কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়সহ শিলা বৃষ্টি হওয়ায় তানোরের কৃষকরা তাদের আধাঁপাকা ধান কাটতে শুরু করেছেন। 


আজ তানোর বিলকুমারী বিলের  গ্রাম তালন্দ, গোকুল, ধানতৈড়, কামারগাঁসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ওইসব গ্রামের নিচু জমির ধান গুলো আধাঁ পাকা অবস্থায় ঝড়ে জমির৷ সাথে শুইয়ে পড়েছে। 


একদিকে নিচু জমি হওয়ায় বিলের পানি বৃদ্ধি পেলে ডুবে যাওয়ায় শংখ্যা অন্যদিকে শিলা বৃষ্টির আশংখ্যায় কৃষকরা দল বেধেঁ জমির ওই আধাঁপাকা ধান গুলো কেটে নিচ্ছেন। 


কৃষকরা বলছেন, যেকোন সময় শিলা বৃষ্টি হলে জমির ধানগুলো পুরোটাই নষ্ট হযে যেতে পারে। এছাড়াও বিলের পানি বৃদ্ধি পেলে ধান গুলো ডুবে যেতে পারে তাই যেটুকু পেকেছে তাতেই পুষিয়ে যাবে বলেও জানান কৃষকরা। 


কৃষকরা আরো বলছেন, গত কয়েকদিনের ঝড় বৃষ্টিতে জমির ধান গুলো জমি দাড়িয়ে না থেকে সুইয়ে পড়েছে, সুইয়ে পড়া ধান এখনি না কাটলে ক্ষতির সম্বাবনা রয়েছে তাই তারা বাধ্য হয়েই আধাঁপাকা ধান কেটে নিচ্ছেন। 


তানোর উপজেলা কৃষি সম্প্রসারন অফিস সুত্রে জানা গেছে, আধাঁপাকা ধান কেটে নিলে কৃষকদের তেমন কোনো ক্ষতি হবে না বরং শিলা বৃষ্টি ও বিলের পানি বৃদ্ধি পেলে ধান ডুবে কৃসকরা বেশী ক্ষতিগ্রস্থ হবেন। 


আধাপাকা ধান কেটে নিলেও ফলনের খুব একটা প্রভাব পড়বেনা বলেও জানান কৃষি অফিসের কর্মকর্তারা। 


সব মিলিয়ে বিল কুমারী বিলের জমির ধানগুলো ঘরে তুলতে কৃষকরা ব্যস্থ সময় পার করছেন।