ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে বন্যার্ত ১১শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

#

২০ মে, ২০২২,  8:06 PM

news image

 গত কয়েকদিনের টানা অবিরাম বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। 


শুক্রবার বিকেলে উপজেলার সুরমা ইউনিয়নের সদরগড়, হালুয়ারঘাট, রহমতপুর, পৌরসভার সাহেববাড়ি ঘাট এলাকায় ১১০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।


 এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহারীয়ার, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল হোসেন, সাবেক ভারপ্রাপ্ত পৌর মেয়র নুরুল ইসলাম বজলু, আওয়ামীলীগ নেতা এরন মিয়া, জেলা ছাত্রলীগের সহ সভাপতি অরিন্দম মৈত্র অমিয়, শামসুল আবেদিন রাজন প্রমুখ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল,চিড়া,মুড়ি,ঔষধ, মোমবাতি, দিয়াশলাই সহ শুকনো খাবার। 


সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন, প্রকৃতির সাথে লড়াই করে হাওরের জেলা সুনামগঞ্জের মানুষজন দীর্ঘদিন ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছেন। আগাম বন্যায় অনেকের বোরো ফসল নষ্ট হয়েছে,তাছাড়া পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের মানুষের যে কোন র্দূযোগে  পাশে থেকে ত্রান সহায়তা করে আসছেন। কাজেই সাধারন জনগনকে ধৈর্য্যর সাথে বন্যা পরিস্থিতি মোকাবেলা করা আহবান জানিয়ে তিনি আরো বলেন বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত উপজেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে এবং পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের সহযোগিতা করা হবে বলে ও তিনি জানান।