ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ডিবি পুলিশের চলমান অভিযানে পল্টনে ৫৫ কেজি গাঁজা উদ্ধার' ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

১৯ মে, ২০২২,  7:04 PM

news image

দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল'সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের  লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।


এরই ধারাবাহিকতায় রাজধানীর পল্টন থানা এলাকা থেকে ৫৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মোঃ ইব্রাহিম খলিল ও মোঃ মুন্না হোসেন ওরফে সজিব। গতকাল বুধবার (১৮ মে ২০২২ ইং) তারিখ বিকাল ৫-টা ৫০ ঘটিকায় পল্টন থানার ঢাকা ট্রেড সেন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।


অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানান, কতিপয় মাদক ব্যবসায়ী পল্টন থানার ঢাকা ট্রেড সেন্টারের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় গাঁজাসহ ইব্রাহিম ও সজিবকে গ্রেফতার করা হয়।


তিনি আরও বলেন, গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের আশপাশ এলাকায় বিক্রয় করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৯ মে) ২০২২ ইং তারিখ রাজধানীতে পুলিশের চলমান মাদক বিরোধী অভিযানে ৫৫ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ০২ জন মাদক কারবারিকে গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।