ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে হেরোইন ও ইয়াবাসহ স্বামী স্ত্রীসহ ৪ জন গ্রেপ্তার

#

১৯ মে, ২০২২,  5:42 PM

news image

রাজশাহীর তানোরে চৌলাইমদ, হেরোইন ও ইয়াবাসহ স্বাসী স্ত্রীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 


এরা হলেন, ২৪ গ্রাম হেরোইন ও ২০ পিচ ইয়াবাসহ  তানোর পৌর এলাকার ঠাকুর পুকুর গ্রামের হক সাহেবের পুত্র বিপ্লব ফকির (৩৫) তার স্ত্রী জেসমিন বেগম (৩৫) ও গোল্লাপাড়া গ্রামের মৃত হুজুর আলীর পুত্র আব্দুল মান্নান (৩৮) গ্রেপ্তার করা হয়। 


গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার সেকেন্ড অফিসার এসআই হাফিজুর রহমান সংগীয় ফোর্সসহ ঠাকুর পুকুর গ্রামে অভিযান চালিয়ে তাদেকে গ্রেপ্তার করেন। 


অপর দিকে গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই আকতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ বিল্লী গ্রামে অভিযান চালিয়ে বিল্লী আদিবাসী পাড়ার সাহেব হেমরমের স্ত্রী তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী রিতা সরেন (৪০)  কে ১২ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করেন। 


তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, গ্রেফতারকৃতরা রাজশাহী ও তানোর থানার তালিকা ভুক্ত মাদক লিষ্টের আসামী। 


তিনি এঘটনায় তানোর থানায় পৃথক পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।