ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুনামগঞ্জে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত

#

১৮ মে, ২০২২,  8:40 PM

news image

বুধবার বিকেল সাড়ে ৪টায় এডাব সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে সদর উপজেলা পরিষদের মিলনায়তন হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এডাবের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি নির্মল ভট্রাচার্য্যর সভাপতিত্বে ও আর ডি এস এর সুনামগঞ্জ অঞ্চলের পরিচালক মিজানুল হকের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,ইমাম ও খতিব মাওলানা মুজিবুর রহমান,সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিলন আহমদ,দৈনিক সুনামকণ্ঠের স্টাফ রিপোার্টর মো. শহীদ নুর,পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার বলেছেন,মাদকের ভয়াবহতা রোধে প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর একার পক্ষে তা সম্ভব নয়। তাই প্রতিজন পিতামাতাকে তাদের সন্তানদের প্রতি খেয়াল রাখার আহবান জানান। তাছাড়া এই মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলনের কোন বিকল্প নেই। যে সমস্ত এলাকায় নেশাজাতীয় দ্রব্য মাদক হিরোইন,ইয়াবা আসছে ও ব্যবহার হচ্ছে তা দমনে আইন শৃংখলা বাহিনীকে অবহিত করার পাশাপাশি যেকোন মূল্যে তা প্রতিহত করতে হবে। একটি রাষ্ট্রের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে মানব সম্পদের উন্নয়ন। যে জাতি যতবেশী শিক্ষিত এবং মাদক সেবন বিরোধী হবে সেই জাতি ততোবেশী উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।