ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

যশোরে প্রায় আড়াই ভরি চোরাই সোনা সহ আসামি আটক

#

মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন যশোর জেলা প্রতিনিধিঃ

১৮ মে, ২০২২,  12:13 AM

news image

যশোরে প্রায় আড়াই ভরি চোরাই স্বর্ণালংকারসহ আবু সাইদ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ১৬ মে বিকেলে সদর উপজেলার তপসীডাঙ্গা থেকে তাকে আটক করা হয়। মঙ্গলবার স্বর্ণালংকার চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: মঞ্জুরুল ইসলাম জবানবন্দি গ্রহণ শেষে আবু সাইদকে জেলহাজতে প্রেরণের আদেশ দিয়েছেন। আটক আবু সাইদ তপসীডাঙ্গা গ্রামের আব্দুল হামিদের ছেলে।মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই মফিজুল ইসলাম জানিয়েছেন, ২০২১ সালের ২৮ আগস্ট গভীর রাতে যশোর শহরের খড়কি বামনপাড়ার রেজাউল করীমের বাড়িতে অজ্ঞাতনামা চোরেরা প্রবেশ করে। তারা ওই বাড়ি থেকে চার লাখ ৬৩ হাজার টাকার স্বর্ণালংকার নিয়ে যায়। এই ঘটনায় একই বছরের ১১ সেপ্টেম্বর কোতোয়ালি মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন। এর আগে পুলিশ এই মামলায় কয়েকজন আসামিকে আটক করে। তাদের আদালতে  দেয়া  স্বীকারোক্তির তথ্য মোতাবেক আবু সাইদকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী পুলেরহাট বাজারের  মঞ্জুশ্রী জুয়েলার্সে অভিযান চালিয়ে দোকানে বন্ধক ও বিক্রি করা দুইভরি ৪ আনা ২ রতি সোনা ও নগদ ২৮ হাজার টাকা উদ্ধার করা হয়।  মঙ্গলবার আবু সাইদকে আদালতে সোপর্দ করা হলে রেজাউল করীমের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।