ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

প্রলোভন দেখিয়ে ধর্ষণ: দোয়ারাবাজারে অন্তঃসত্ত্বা বাক-প্রতিবন্ধী কিশোরি

#

১৬ মে, ২০২২,  7:41 PM

news image

সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রলোভন দেখিয়ে ধর্ষণ অতঃপর অন্তঃসত্ত্বা এক বাক প্রতিবন্ধী কিশোরি। ঘটনাটি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের সীমান্তের জুমগাঁও-খাসিয়া বাড়ি গ্রামে এক অসহায় পরিবারের বাক প্রতিবন্ধী মেয়ের সাথে এমন ঘটনা ঘটেছে।


অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের উসমান আলীর পুত্র আব্দুস ছাত্তার (২২) গত ৫ মাস পূর্বে পাশের বাড়ির এক বাক প্রতিবন্ধী কিশোরিকে বাড়িতে একা পেয়ে প্রলোভন দেখিয়ে একাধিক বার ধর্ষণ করে। ধর্ষিতার পরিবার জানায়, ৫ মাস পূর্বে বাড়িতে একা পেয়ে নানা প্রলোভন দেখিয়ে আব্দুস ছাত্তার বাকপ্রতিবন্ধী মেয়েকে ধর্ষণ করে। তাকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অন্তঃসত্ত্বা হয়ে যায়। অতিসম্প্রতি ঘটনাটি প্রকাশ পেলে গ্রাম-পঞ্চায়েতের চাপে দেড় লাখ টাকা দেন-মোহর দিয়ে বিয়ে করার আশ্বাস দেয়। পরে পঞ্চায়েতের সিদ্ধান্ত উপেক্ষা করে অস্বীকার করে এবং লম্পট আব্দুস ছাত্তার তার পরিবারের লোকজনের প্ররোচনায় ঘা ঢাকা দেয়। স্থানীয়ভাবে বিষয়টির প্রতিকার না পেয়ে দোয়ারাবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভিকটিমের পরিবার। 


দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, ভিকটিমের ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষাসহ দ্রুত আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।