ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে ডাকাতি মামলার আসামি গ্রেফতার

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১৫ মে, ২০২২,  11:03 PM

news image

সিলেটের বিশ্বনাথে  একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত  আসামি নূর ওরফে টুন্ডা নূর (৪০)’কে গ্রেফতার করেছে থানা পুলিশ। সে উপজেলার লামাকাজী ইউনিয়নের দুর্লভপুর গ্রামের মৃত রুশন আলী ওরফে মখন আলীর ছেলে।


শনিবার (১৪ মে) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই রুমেন আহমদ বলেন, গ্রেফতার হওয়া নূর ওরফে টুন্ডা নূর আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।


বিশ্বনাথ থানার মামলা (নাম্বার-১৩, তারিখ- ৩০- ১০-২১ইং) এজাহার নামীয় আসামি। এছাড়াও তার বিরুদ্ধে আরও ডাকাতি মামলায় একাধিক ওয়ান্টে রয়েছে। আগামীকাল তাকে সিলেট আদালতে প্রেরণ করা হবে বলে তিনি জানান।