ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

সুন্দরগঞ্জে সাংবাদিকদের মিলন মেলা অনু্ষ্ঠিত

#

১২ মে, ২০২২,  7:39 PM

news image

"অপসাংবাদিকতা রুখব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাংবাদিক মিলন মেলা উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের আয়োজনে আজ বৃহস্পতিবার উপজেলা অডিটরিয়াম হল রুমে সাংবাদিক মিলন মেলার আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি শাহজান মিঞার সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান আরাফুল আলম সরকার, উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ, উপজেলা আওয়ামীলীগ আহবায়ক আফরুজা বারী, পৌর মেয়র আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কে এম রেজাউল হক, সাধারন সম্পাদক আবেদুর রহমান স্বপন, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুন , সাংবাদিক হাবিবুর রহমান হবি প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারন সম্পাদক এ মান্নান আকন্দ। এর আগে একটি র‍্যালি প্রেসক্লাব কার্যালয় হতে বের হয়ে উপজেলা শহর প্রদক্ষিণ শেষে অডিটরিয়ামে উপস্থিত হয়। বক্তাগণ বলেন সাংবাদিকতা ও সংবাদপত্র সমাজের বাতিঘর এবং দর্পণ। তাই অপসাংবাদিকতা রুখতে হবে। সাংবাদিকের কাজ হল সত্যকে সামনে তুলে ধরা। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে আইনের প্রতি শ্রদ্ধা রেখে সাংবাদিকতা করতে হবে।