ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথে ষাঁড়ের লড়াই বন্ধ করলেন ওসি গাজী আতাউর

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

১২ মে, ২০২২,  6:20 PM

news image

সিলেটের বিশ্বনাথে ষাঁড়ের লড়াই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরে থানার অফিসার ইন-চার্জ (ওসি)  গাজী আতাউর রহমান সরেজমিন গিয়ে ওই ষাঁড়ের লড়াই বন্ধ করে দেন।


গত মঙ্গলবার (১০ মে) পৌরসভার হরিকলস গ্রামের পূর্বের মাঠে ওই ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। ষাঁড়ের লড়াই আয়োজন করে এক কমিটির লোকজন। এতে অপর কমিটির লোকজন বাধা হয়ে দাঁড়ালেন।


অপর কমিটির সভাপতি কালা মিয়া অভিযোগ করে বলেন, গত ৭ মে তাদের কমিটির পক্ষ থেকে দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামের পশ্চিমের মাঠে ষাঁড়ের লড়াইয়ের আয়োজন করা হয়। অদৃশ্য কারণে এই লড়াইটি পুলিশ প্রশাসন বন্ধ করে দেয়।


কিন্তু মঙ্গলবার তাদের প্রতিপক্ষ কমিটির সাধারণ সম্পাদক মাসুক মিয়া এই লড়াইয়ের আয়োজন করার কথা শুনে দুই দিন আগ থেকেই পুলিশ প্রশাসনের কাছে গিয়ে মৌখিক অভিযোগ দেওয়া হয়। কিন্তু তাদের অভিযোগ আমলে না নেওয়ায় তাই তাদের মানসম্মানের বিষয় হয়ে দাঁড়ালে এই লড়াই প্রতিহত করার জন্য ঘোষণা দেন। ফলে ওই লড়াই বন্ধ করা হয়েছে।


মাসুক মিয়া সাংবাদিকদের বলেন, প্রতিপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে ষাঁড়ের লড়াই বন্ধ করে দিয়েছেন ওসি। 


এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, দুই পক্ষের সংঘর্ষ এড়াতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই ষাঁড়ের লড়াই বন্ধ করে দেওয়া হয়েছে বলে তিনি জানান।