ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ ডিবি'র অভিযানে ০২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১১ মে, ২০২২,  6:22 PM

news image

 ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে । তাদের কাছ থেকে দুইশত পিস ইয়াবা ও ১৩ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। 

ডিবি'র ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার এস আই হাবিবুর রহমান সংগীয় অফিসার ফোর্সসহ ঈশ্বরগঞ্জে অভিযান পরিচালনা করে কাকনহাটি থেকে ২শত পিস ইয়াবা ট্যাবলেট ও ১৩ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী আসামি পারভেজ আহম্মেদ ওরফে মাসুম ও মোঃ আরিফকে গ্রেফতার করে। তাদের বাড়ি রাঘবপুর বড়ইকান্দি বলে পুলিশ জানায়। তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিানো হয়েছে।