ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেন রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

১১ মে, ২০২২,  6:01 PM

news image

১১ মে বুধবার সকালে ময়মনসিংহ  কোতোয়ালী মডেল থানা পরিদর্শন  করেন ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি শাহ আবিদ হোসেন। পরিদর্শনকালে ফুলেল শুভেচ্ছা জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (ময়মনসিংহ সার্কেল) শাহিনুর ইসলাম ফকির। পরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ্ কামাল আকন্দের নেতৃত্বে একটি সুসজ্জিত দল গার্ড অব অনার ও সশস্ত্র সালাম প্রদর্শন করেন। জানা যায় পরিদর্শনকালে ওয়ারেন্ট তামিল, মাদক বিরোধী অভিযান, থানা এলাকায় নিয়মিত টহল জোরদারসহ নিয়মিত ভাবে বিট পুলিশিং কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন শাহ আবিদ হোসেন। পরে থানার গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারপত্র পর্যালোচনা, অফিসার ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ, মালখানা ও হাজতখানা, সরকারি অস্ত্রগুলি সরেজমিনে পরিদর্শন করেন। এছাড়া থানায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক পরিদর্শন, থানায় আগত সেবা প্রার্থীদের গুণগত সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় আরোও উপস্থিত ছিলেন কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, পুলিশ ইন্সপেক্টর (অপারেশন) ওয়াজেদ আলী,পুলিশ ইন্সপেক্টর ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং ফরিদ আহম্মেদ, নগরীর ১ নং ফাঁড়ি ইনচার্জ আনোয়ার হোসেন ও ৩ নং ফাড়ি ইনচার্জ সামদানিসহ প্রমুখ।