ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সতন্ত্র প্রার্থী শামছুল আলম ভূইয়ার দিনভর প্রচারণা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ নভেম্বর, ২০২১,  8:16 PM

news image



শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম ভূইয়া (আনারস) দিনভর প্রচারণা চালিয়েছেন। বুধবার (১৭ নভেম্বর) সকাল থেকে পশ্চিমবীর গাঁও ইউনিয়নের দুর্বাকান্দা, মৌখলা, উলারপিঠা, শামনগর, সাপেরকুণা,  গ্রামে নির্বাচনী প্রচারণা শেষে  ঠাকুরবুক গ্রামের মাঠে গ্রামের মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গ্রামের বিশিষ্ট মুরুব্বি মো.সিদ্দিক আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থী শামছুল আলম ভূইয়া বলেন, পশ্চিমবীর গাঁও ইউনিয়ন খুব অবহেলিত। এই ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে রুপান্তরিত করতে এবং এই অবহেলিত মানুষের ভাগ্য বদল করতে আমি চেয়ারম্যান পদে নির্বাচন করছি। তিনি বলেন, আমি চেয়ারম্যান নির্বাচিত হলে এই ইউনিয়ন হবে জেলার সবচেয়ে সুন্দর ও মডেল ইউনিয়ন। আমাকে আপনারা আপনার আত্মার মানুষ মনে জরে, আপনাদের ভাই মনে করে, আপনাদের স্বজন মনে করে একটি বারের জন্য সুযোগ দিন। এসময় উপস্থিত ছিলেন, গ্রামের মুরুব্বি সুফি মিয়া,সাবেক মেম্বার রইছ উদ্দিন তালুকদার, ইমরান হোসেন, কাইয়ূম আহমেদ, মতিউর রহমান প্রমুখ।