ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

#

১০ মে, ২০২২,  1:40 PM

news image

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের মধ্য বেলকা গ্রামে বালতির পানিতে পড়ে রিপা (১০ মাস) নামের এক শিশুর মুত্য হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে। রিপা ওই গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

জানা গেছে, বাড়ির ভিতরে টিউবওয়েলের গোড়ায় গোসল করার জন্য পানি ভর্তি বালতির নিকট শিশু রিপাকে রেখে ঘরের মধ্যে গামছা নেয়ার জন্য যায় তার মা। এরই মধ্যে শিশু হামাগুড়ি দিয়ে বালতির পানিতে পড়ে ঘটনাস্থলই তার মৃত্যু হয়। এ নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বেলকা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ জানান, এটি একটি দূর্ঘটনা। বিষয়টি অত্যন্ত হৃদয় বিদারক। খবর পেয়ে থানার এসআই রায়হানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।