ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

তানোরে সাংসদ ফারুক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন

#

১০ মে, ২০২২,  2:14 AM

news image

ঈদ-উল ফিতর পরবর্তী তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

জানা গেছে আজ ৯মে (সোমবার) বিকাল ৪টার দিকে তানোর উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর পরিদর্শন পূর্বক কর্মকর্তা-কর্মচারিদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তানোর এর কৃতী সন্তান, সাবেক শীল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী। এসমশ তিনি তানোর উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খোঁজ খবর নেন। 


এসময় উপস্থিত ছিলেন; তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সুস্মিতা রায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তারিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডিএর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন।


আরও উপস্থিত ছিলেন, তানোর  উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ  চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান, আবুবাক্কার সিদ্দিক, বাধাইড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ফজলে রাব্বী ফরহাদ, গোদাগাড়ী উপজেলার   দেওপাড়া ইউপি চেয়ারম্যান বেলাল উদ্দিন সোহেলসহ স্থানীয় নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।