ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

বিশ্বনাথের বোরো ধান ক্রয় শুরু

#

মোঃ আবুল কাসেম, বিশ্বনাথ সিলেটঃ

০৯ মে, ২০২২,  9:08 PM

news image

৯ মেট্রিক টন ধান ক্রয়ের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সিলেটের বিশ্বনাথে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো মৌসুমের ধান ক্রয় বা সংগ্রহ শুরু করেছে উপজেলা খাদ্য গুদাম। সোমবার (৯ মে) সকালে ধান ক্রয় বা সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুসরাত জাহান।


খাদ্যগুদাম সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলায় এবছর ৯৫৫ মেট্রিক টন বোরো ধান ও ১২৪ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সদরের অঞ্জন কুমার দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কনক রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদুর রউফ, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা এলএসডি মনধন চন্দ্র দাস, পৌর সহায়ক কমিটির সদস্য ফজর আলী প্রমুখ।