ঢাকা ১১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ময়মনসিংহে ছাত্রলাীগ কর্মী রিতু হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসীর দাবিতে মানব বন্ধন

#

মফিদুল ইসলাম লাভলু ময়মনসিংহ প্রতিনিধিঃ

০৮ মে, ২০২২,  5:26 PM

news image

ময়মনসিংহ মহানগরের বয়ড়া বটতলা এলাকার বাসিন্দা ছাত্রলীগ কর্মী রাকিবুল ইসলাম রিতু হত্যার জন্য দায়ী খুনীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে এলাকাবাসী ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ও রেঞ্জ ডিআইজি অফিসের সামনে ৮ মে সকাল সাড়ে ১০ টায় এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

এর আগে একই দিনে সকাল ৯ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত স্থানীয় বটতলা বাজারেও পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে শত শত এলাকাবাসী অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রেরণ করা হয়েছে। ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক স্মারকলিপি গ্রহণকালে নিষ্ঠুর হত্যার বিচারের আশ্বাস প্রদান করেন। মানববন্ধনে অংশ গ্রহণকারীদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক, সাবেক মেম্বার খোকন,২২ নং আওয়ামী লীগের আহ্বায়ক কামরুল হোসেন রুবেল,নিহতের পিতা দুলাল মিয়া, দাদা আলী আজম,দাদী জমিলা বেগম,নিহতের ছোট বোনসহ প্রমূখ। প্রত্যেকেই খুনিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে খুনিদের ফাঁসি দাবী করেন। উল্লেখ্য গত ২ মে সন্ধ্যায় বটতলা বাজারে প্রাইমারী স্কুলের সামনে পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যা করেছে। কোতোয়ালি মডেল থানায় ০৩/৫/২০২২ ইং তারিখে উসমান সহ ১৪ জনের নামে ১৪৩/৩০২/১৩৪/৩৪ দঃ বিধিতে ০৭ নং মামলা হয়েছে। পুলিশ ইতোমধ্যে তিনজনকে গ্রেফতার করেছে। কোতোয়ালী ওসি শাহ কামাল আকন্দ জানান বাকীদের গ্রেফতার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে থানা পুলিশ।