ঢাকা ১০ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
স্মাগলারদের রামরাজত্বে ভয়ংকর দর্শনা এসআই আনোয়ার হোসেন পাটোয়ারীর বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ শেরেবাংলা নগরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে ১০ম বর্ষে পদার্পন করল সকালের সময় বাংলাদেশ বেতারে মাদকসেবী অনুষ্ঠান উপস্থাপিকা, উদাসীন বেতার কর্তৃপক্ষ অতিরিক্ত মূল্যে এলপিজি বিক্রয়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রীয় শোক দিবসের কর্মসূচি পালনে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উদাসীনতা test প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার প্রতারণার অভিযোগে অভিজাত রেস্টুরেন্ট মালিক গ্রেপ্তার

ঢাকা-সিলেট মহাসড়কে গাড়িচাপায় হাইওয়ে পুলিশ নিহত, আহত ২

#

০৮ মে, ২০২২,  3:09 PM

news image

ঢাকা-সিলেট মহাসড়কে দায়িত্বরত অবস্থায় সিলেটগামী নৈশকোচ চাপায় হাইওয়ে পুলিশ রাকিব আলী (রানা) নিহত এবং তার দুই সহকর্মী পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। রোববার (৮ মে) ভোর ৪টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বরে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত পুলিশ সদস্য রাকিব আলী (রানা) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের আব্দুল হক মিয়ার ছেলে। গুরুতর আহত অপর দুই পুলিশ সদস্য কামরানুর রহমান ও আনিস আহমেদ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


এদিকে ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে 

রাকিব আলী (রানা) পরিবার। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন পরিবারসহ এলাকাবাসী এবং সরকারকে রাকিব আলী (রানা) পরিবারের দায় দায়িত্ব নেওয়ারও দাবি করেন তারা।


দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের প্রথম জানাযা দুপুরে সিলেটে এবং দ্বিতীয় জানাযা বিকেলে দোয়ারাবাজার উপজেলা সুরমা ইউনিয়নের গিরিশনগর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।